শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে। এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন, যার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বিগত সময়ে দেশের যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিলো সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে।
তাছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্থিতে বাড়িতে ফিরতে পেরেছে।
কেন এবার ঈদে শ্রমিক অসন্তুোষ ছিলো না, কারণ জানালেন শ্রমমন্ত্রী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
অনলাইন
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

বড়লাট
২ মাস আগেআড়াই হাজার কোটি টাকা! মানে দেশে ৫০ লাখ করদাতা হলে প্রত্যেকের ভাগে ৫ হাজার টাকা। শ্রমিকদের বেতন ভাতা সরকার কেন দিবে? জনগনের ট্যাক্সের টাকায় শ্রমিক বেতন পাবে, আর কারখানার মালিক মুনাফা দিয়ে হেলিকপ্টার দৌড়াবে! আমার ট্যাক্সের টাকা ফেরত দেন, আমার বাচ্চার জন্য ঐ টাকায় আমি একটা সাইকেল কিনবো।