যমুনায় উঠছেন না, গুলশানের বাড়িতেই থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

যমুনায় উঠছেন না, গুলশানের বাড়িতেই থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, রাজধানীর গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেজন্য দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। সেইভাবে বাসাটি সাজানো-গুছানো হয়েছে।’

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তিনি। এর পর থেকে সেখানেই বাস করছেন। তবে সরকার গঠনের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠার কথা ছিল তারেক রহমানের।

বাহাউদ্দীন বাবলু

২ মাস আগে

নিরাপত্তার স্বার্থে সরকারি বাসভবন যমুনায় উঠা উচিৎ।

Anil Chakraborty

২ মাস আগে

For better security reason Hon'l PM should give priority ' Jamuna'.

Engr. Mostafa Kamal

২ মাস আগে

না উঠাই ভালো ।

মোঃ রফিকুল ইসলাম

২ মাস আগে

ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর বাসভবনে তাহলে খালি থাকবে। এতে প্রধানমন্ত্রীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ও কঠিন হবে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে ই থাকা উচিত।

মন্তব্য করুন