শহীদ মিনারে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার ৫, পিস্তল উদ্ধার

শহীদ মিনারে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার ৫, পিস্তল উদ্ধার

ফন্ট সাইজ:

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব আহমেদকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।

তালেবুর রহমান বলেন, রাকিব হত্যার রহস্য পুলিশ ইতোমধ্যে ‘উদঘাটন’ করেছে।

গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ (২৫) বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেখানে তিন-চারজন মিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাকিবকে। পরে মাথায় গুলি করা হলে রাকিবের মৃত্যু হয়। রাকিব টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট বানাতেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

সিরু

২ মাস আগে

রাজাকারেরা বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় স্থাপনাকে কলঙ্কিত করছে।

পলাশ ইসলাম

২ মাস আগে

এই শহীদ মিনার এলাকায় ছেলেপেলে আড্ডার স্থান বানিয়েছে। এটা ঠিক না। এখানে পুলিশ পাহারা দরকার

মন্তব্য করুন