সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ফন্ট সাইজ:

বগুড়ার সান্তাহারে ‘নীলসাগর এক্সপ্রেস’ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধের ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

​বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার দুর্ঘটনার পর থেকেই রেল যোগাযোগ সচল করতে বিরতিহীনভাবে কাজ চালিয়ে যান রেলওয়ের উদ্ধারকারী দল।

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল ‘নীলসাগর এক্সপ্রেস’। বেলা ২টার দিকে ট্রেনটি সান্তাহার স্টেশনে থামে। সেখান থেকে যাত্রার কিছু সময় পর আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন