ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ঘিরে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দুর্ভোগ হয়েছে। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় এমনটা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা।
এ কারণে জেলা শহরের জয়দেবপুর রেল স্টেশনসহ বিভিন্ন রেল স্টেশনে উপচেপড়া ভিড় বেড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে থাকে। বৃহস্পতিবার সকাল থেকে ওই দুটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান চন্দ্রা ত্রিমোর ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাতে তুমুল বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থারও সৃষ্টি হয়।
যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। এসব স্থানে যাত্রী উঠানামাকে কেন্দ্র করে জটলার সৃষ্টি হয়। এতে এই অংশের কয়েকটি পয়েন্টে সকালে যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বিড়ম্বনার শিকার হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান।
যাত্রীরা বলছেন, অনেক মানুষ বিশেষ করে শ্রমিক শ্রেণির লোকজন আপেক্ষাকৃত কম ভাড়ায় ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য হালকা যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় অনেকেই ছুটে যান রেলওয়ে স্টেশনে। ভিড় বেড়ে যাওয়ায় সেখানে ও ভোগান্তিতে পড়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে রেল স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সড়ক পথে ও যানজট পরিস্থিতি কমতে থাকে।
পুলিশ বলছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় একযোগে শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। ফলে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় ও জটলা দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে।
ঈদযাত্রা
গাজীপুরে মহাসড়কে রাতে যানজট থাকলেও সকালে কমতে শুরু করেছে
ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে
অনলাইন
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ০০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
