নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের এক কর্মী ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছাত্রলীগ কর্মী মো. মাহির ও যুবলীগ নেতা শাহীন। মাহিরকে লালবাগ এলাকা থেকে চারটি পেট্রোল বোমাসহ এবং শাহীনকে মোহাম্মদপুর এলাকা থেকে দু’টি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়। বার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।
৬ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
