সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’, আমরা ভয় পাইনি : পররাষ্ট্রমন্ত্রী

সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’, আমরা ভয় পাইনি : পররাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা একটি ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এ খবর দিয়েছে আল–জাজিরা।

তিনি বলেন, ‘আমার কাছে এটি পরিষ্কার যে, আজকের এই হামলার সময়টি সম্মেলনের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং এই বার্তা দেয়া যে ইরান থামবে না।’

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আরও বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমরা ভয় পাইনি। ইরান যখন এ ধরনের আচরণ করে, তখন তারা কোনোভাবেই বৈধ অংশীদার হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল, তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে।’


MD Khan

২ মাস আগে

মুসলিম বিশ্বকে ধ্বংস করার একমাত্র কারিগর হচ্ছে সৌদি আরব।

MD NAHID HOSSAIN

২ মাস আগে

চেহারার মধ্যে অনেক কিছু ফুটে ওঠে

মন্তব্য করুন