ইরান থেকে আজ দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

ফন্ট সাইজ:

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা ২০০ বাংলাদেশিকে ফেরত আনছে সরকার। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকু হয়ে তাদের ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। এ ছাড়া, ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এজন্য তাকে আজারবাইজানে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান থেকে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে। উল্লেখ্য, ইরানে অবস্থানরত বাংলাদেশিসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। দুই ধাপে তাদের ইরান থেকে ঢাকায় ফেরানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন