ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৯ই মার্চ সকাল ১১টায় ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে গত বছরের অতিরিক্ত সাধারণ সভাও এই মঞ্চে হবে। এছাড়া ২০২১ থেকে ’২৫ পর্যন্ত আয় ব্যয়ের হিসাবও উপস্থাপিত হবে। সব শেষে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোহামেডানের এজিএম ৯ই মার্চ
স্পোর্টস রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
