আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৩ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
