মধ্যরাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু, তাকে ফেলে পালিয়ে গেছেন চালক

মধ্যরাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু, তাকে ফেলে পালিয়ে গেছেন চালক

ফন্ট সাইজ:

মধ্যরাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তরুণীকে ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেল চালক। এখনো শনাক্ত হয়নি নিহত তরুণীর পরিচয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে বসে জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন তরুণী। মাওয়া প্রান্তে সেতুর ৯ নম্বর পিলারের কাছে পৌঁছালে মোটরসাইকেল থেকে তরুণী ছিটকে পড়েন। এ সময় সেতুর মাঝখানের বিভাজকে সজোরে ধাক্কা খান। এ সময় হঠাৎ একটি চলন্ত বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক তাকে ফেলে পালিয়ে যান।

পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন রোববার বেলা ১১টার দিকে বলেন, ‘নিহত তরুণীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হবে। তার মরদেহ পদ্মা সেতু উত্তর থানা পুলিশের হেফাজতে রয়েছে।’