রাজধানীতে আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীতে আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি

ফন্ট সাইজ:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার এক খুদে বার্তায় এই তথ্য জানায় ডিএমপি। ডিএমপি বলছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।