ধানমন্ডিতে গয়নার দোকানে চুরি

ধানমন্ডিতে গয়নার দোকানে চুরি

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি ৬/এ এলাকার এই জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানিয়েছেন পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক  এবং বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।