এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, ভারতের আধিপাত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে, ঐক্যের পর আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপি’র কোনো ঐক্য হতে পারে না। শুক্রবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৮ দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী।
গাজীপুর জেলা এনসিপি আয়োজিত এই সমাবেশে এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, পতিত স্বৈরাচার গণহত্যাকারী আগামী ডিসেম্বর দূরের কথা, পৃথিবীর ইতিহাসের কোনো ডিসেম্বরেই আর আসবে না। শ্রমিকদের সন্তানদের জন্য চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান। এ সময় সমাবেশে এনসিপি’র নেতারা বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের পথ বন্ধ করতে হবে। বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে হাসিনাকে ফেরত পাঠাতে হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ, আলী নাছের খান, আব্দুল্লাহ আল আমিনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে নগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে এসে শেষ হয়।
গাজীপুরে এনসিপি’র বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
