জাতীয় ক্লাব কাপ ভারোত্তোলন

ফন্ট সাইজ:

টেকভাইটাল সিস্টেমস জাতীয় ক্লাব কাপ ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন আরিফুল, রৌফ মিয়া ও আফসানা আঁখি। গতকাল জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় ছেলেদের ৭০ কেজি ওজন শ্রেণিতে কুষ্টিয়ার বৈদ্যনাথ দত্ত জিমন্যাশিয়ামের আরিফুল স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২২ কেজিসহ ২১৫ কেজি তুলে স্বর্ণ এবং ৭৫ কেজি ওজন শ্রেণিতে দিনাজপুরের মডার্ণ বডিবিল্ডিং ক্লাবের রৌফ মিয়া স্ন্যাচে ৯২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজিসহ মোট ২১০ কেজি তুলে স্বর্ণপদক জেতেন। এদিকে মেয়েদের ৬১ কেজি ওজন শ্রেণিতে ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের আফসানা আঁখি স্ন্যাচে ৫৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৭৫ কেজিসহ মোট ১৩৩ কেজি তুলে স্বর্ণপদক জিতে নেন।