কালিয়ায় হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান চুন্নু শেখ গ্রেপ্তার

কালিয়ায় হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান চুন্নু শেখ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার একটি হত্যা মামলার আসামি চেয়ারম্যান চুন্নু শেখ (৫০) কে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টায় নড়াগাতী থানার চাপাইল ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চুন্নু শেখ ৯নং বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামি চুন্নু শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, পলাতক ইমদাদ হত্যা মামলার আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে চাপাইল ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।