বাঙ্গরায় মধ্যরাতে ঘরে আগুন, পুড়ে ছাই সর্বস্ব

বাঙ্গরায় মধ্যরাতে ঘরে আগুন, পুড়ে ছাই সর্বস্ব

ফন্ট সাইজ:

কুমিল্লার বাঙ্গরা উপজেলার উত্তর পেন্নেই গ্রামে গতকাল মধ্যরাতে আক্কাস মিয়ার বৈঠক ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আক্কাসের স্ত্রী ছালেখা বেগম ও তার প্রতিবন্ধী বোন মমতাজ বলেন, বৈঠক ঘরে থাকা ফার্নিচার, ফ্যান, লাকড়িসহ সব মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে। পরিবারের দাবি, কে বা কারা মধ্যরাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনা সম্পর্কে আক্কাসের স্ত্রী বলেন, ফজর নামাজ পড়তে উঠে দেখি বৈঠক ঘরে আগুনে জ্বলছে। ঘরে থাকা সব কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। এদিকে ঘর পুড়ে যাওয়ায় আক্কাসের প্রতিবন্ধী বোন মমতাজ পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে আহাজারি করতে থাকেন। তার কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সহায়তা দাবি করেছে।