ফেনীতে ছেলেসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ফেনী মডেল থানা পুলিশের একটি দল পাঁচগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে তাদের গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পাঁচগাছিয়া ও বাথানিয়া গ্রামের দুইবারের সাবেক ইউপি সদস্য। এ ছাড়া, তিনি বাখরাবাদ গ্যাস অফিসের ঠিকাদার হিসেবে পরিচিত। তার ছেলে আবদুল্লাহ আল-মামুন স্থানীয়ভাবে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, আটক দু’জনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে।