ককটেল বিস্ফোরণে আহত হয়ে গোপনে নিচ্ছিলেন চিকিৎসা, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহতের ঘটনায় পলাতক ছিল ককটেল তৈরির কারিগর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় আহত তিনজন গোপনে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছিল বলে জানা গেছে। পরে এসআরবি-৫ এর অভিযানে ককটেল তৈরি করার কারিগর নাজমুল করিম ওরফে নুরুলকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্য দুইজন গ্রেপ্তাকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. রুবেল ইসলাম (২৩) একই এলাকার রিফাত হাসান (১৮)। এসআরবি-৫ এর দাবি, নাজমুল ককটেল তৈরির কারিগর এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক জানান, নাজমুলের চিকিৎসা পুলিশের হেফাজতে চলবে। সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে বলে জানাস। উল্লেখ্য, বুধবার (২৫শে নভেম্বর) পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে একজন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে পালিয়ে যান। তাদের মধ্যে নাজমুলও ছিলেন।