চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে লরির চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার মফজল আহমদ চৌধুরীর ছেলে। তিনি ডিপোটিতে এক্সেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। জানা যায়, দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে কথা বলার সময় একটি লং ট্রেইলার লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরিটি জব্দ করা হয়েছে। তবে মামলার আসামি পলাতক রয়েছেন।
সীতাকুণ্ডে বিএম ডিপোতে লরির চাপায় প্রাণ গেল কর্মচারীর
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
