চকরিয়ার আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজিমুল হক আজিমকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। আটক আজিমুল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন।

গতকাল ভোর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটক করার পর ডিবি’র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ঢাকায় আটক আওয়ামী লীগ নেতাকে চকরিয়া আনা হবে। তার বিরুদ্ধে কয়টি মামলা আছে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।