পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাঁসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— আলিফ (৩) ও মোস্তাফিজুর (৪)। আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে ও মোস্তাফিজুর হাঁসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দাদা হালিম দেওয়ানের সঙ্গে দুই নাতি বাড়ির দক্ষিণে ছালাম দেওয়ানের বাড়িতে ঘুরতে যান। হালিম অন্যদের সঙ্গে কথা বলার ফাঁকে দুই শিশু চোখের আড়ালে গিয়ে পানিতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন।