নাইজারে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা নিহত

নাইজারে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা নিহত

ফন্ট সাইজ:

নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটিতে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পশ্চিমাঞ্চলীয় সানাম এলাকায় একটি ঘাঁটিতে এই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীদের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মন্ত্রণালয় জানায়, সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে এবং তাদের রসদ সরবরাহ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। মালি সীমান্তের কাছে তিলাবেরি অঞ্চলে অবস্থিত সানামে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। এর দুই দিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনা নিহত হন। এদিকে, প্রতিবেশী নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হন।