আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জেই আছে সর্বোচ্চ ৫৬ প্লাটুন। শুক্রবার বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে
এতে বলা হয়, ঢাকা ও গোপালগঞ্জের বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
