মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বেসরকারি মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।