পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এরমধ্যে ১৩ জনকে পুলিশ সুপার ও ১ জনকে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে সুনামগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, নড়াইল, গাইবান্ধা, রংপুর, খুলনা, লালমনিরহাট ও নড়াইল জেলাসহ ট্যুরিস্ট পুলিশে ২ জন ও পিবিআইতে একজন ও পুলিশ স্টাফ কলেজে একজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশে ১ কর্মকর্তাকে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
