ওসমানীনগরে আতাউর রহমানের মৃত্যুতে মন্ত্রী ও এমপি’র শোক

ওসমানীনগরে আতাউর রহমানের মৃত্যুতে মন্ত্রী ও এমপি’র শোক

ফন্ট সাইজ:

সিলেটের ওসমানীনগরের গোয়লাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। গত শনিবার বিকালে মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী ও এমপি। এ সময় তাদের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেছেন। আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ১৯শে নভেম্বর রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আতাউর রহমান। তিনি অবিভক্ত বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গোয়ালাবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্রাহ্মণ্যগ্রাম শাহজালাল কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতাউর রহমান। দায়িত্ব পালন কালে তিনি এলাকার মানুষের ব্যাপক সমর্থন ও আস্থা অর্জন করেন।