দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফন্ট সাইজ:

‘জীবনের সাথী, মরণের সাথী’-এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে উদ্বোধন করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুইহারী বায়তুল আমান জামে মসজিদ রোডস্থ সংগঠনের দ্বারা পরিচালিত আঞ্জুমান উম্মে কুলসুম স্বাস্থ্যসেবা কেন্দ্র। বুধবার শশরা ইউনিয়নের আনন্দসাগর পূর্বপার সংলগ্ন লুৎফুন কবির বকুল কর্তৃক ৪ শতক দানকৃত জমির উপর এর উদ্বোধন করেছেন প্রধান অতিথি আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর ট্রাস্টি, সহ-সভাপতি ও কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান মো. আজিম বখ্‌শ। আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর শাখার চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ট্রাস্টি ও সহ-সভাপতি আলহাজ মো. আসলাম, রিলিফ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জামিল উদ্দিন হাসান, যুগ্ম পরিচালক ও অতিরিক্ত সচিব একেএম বোরহান উদ্দিন, কো-অর্ডিনেটর অফিসার সামসুল আবেদীন। উপস্থিত ছিলেন- দিনাজপুর শাখার সহ-সভাপতি ডা. মো. শহিদুল্লাহ, অর্থ সম্পাদক মো. তারেক ইবনে নাসিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, মাহমুদ হোসেন, মো. সিদ্দিকুর রহমান, জেলা শাখা অফিস ভবন দানকারী হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহিনা নাজনীন, ডা. মাহবুবুর রহমান ও জেলা অফিসের হিসাবরক্ষক মোছাঃ রুখসানা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. মহসিনুল কালাম রুবেল। প্রধান অতিথি বলেন, আমরা প্রতিষ্ঠালগ্ন হতে বেওয়ারিশ লাশ দাফন, সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম ও সেলাই মেশিন বিতরণ প্রতি বছর শীতবস্ত্র বিতরণসহ এম্বুলেন্স সার্ভিস, বিবাহ, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সেবা প্রদান করে আসছি। আজ আমরা এই স্বাস্থ্যসেবা কেন্দ্র চিকিৎসা কর্মসূচির আওতায় আমরা রোগীদের প্রতি শনিবার চিকিৎসাসেবা প্রদান করবো। রোগী দেখবেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোছাঃ আবিদা সুলতানা। এটি আঞ্জুমান মুফিদুল ইসলাম ও আঞ্জুমান উম্মে কুলসুম স্বাস্থ্যসেবা কেন্দ্রের একটি যুগান্তকারী কর্মসূচি।