ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নের অবস্থানের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ বিষয়ে এখনো প্রকাশ্যে নিজের মতামত জানাননি বলেও তিনি সতর্ক করেছেন।
আরাঘচি বলেন, ফতোয়া নির্ভর করে যিনি তা দেন তার ওপর। তিনি নিজে এখনো মোজতবা খামেনির ধর্মীয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করার মতো অবস্থানে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের সীমান্তবর্তী দেশগুলোকে একত্রে বসে হরমুজ প্রণালির জন্য একটি নতুন প্রটোকল প্রণয়ন করা উচিত। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে, যা ইরান ও আঞ্চলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
