আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি

নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি

ফন্ট সাইজ:

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলার জন্য সবার কাছ থেকে সুন্দর দিক-নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেয়া। আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো।’

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।’


Aupue Sarowar

২ মাস আগে

Bayadop shomitir president.

নুরুল আলম

২ মাস আগে

যদি মির্জা আব্বাসের কিছু হয় তোমার খবর আছে মনে রেখো তোমার অশ্লীল ও অসমানজনক কথাবার্তার কারনে আব্বাস সাহেব আজকে ঘুরুতর অসুস্থ

Atiqur rahman

২ মাস আগে

আমীন ।
মহান আল্লাহ সকল নাগরিককে নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করুন।।

Jahangir Alam

২ মাস আগে

সুন্দরের জন্য পরিবর্তনকে স্বাগত জানাই।মানুষকে কটূক্তি করে মহান হওয়া যায় না।আপনি কিছু মানুষকে সাময়িকভাবে আনন্দ দিতে পারেন,কিন্তু তারা আপনার পাপের ভাগিদার হতে চাইবে না।মানুষের জন্য কাজ করুন,দেশের জন্য কাজ করুন আর আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করুন।ইহকাল আর পরকালে সম্মানিত হবেন ইনশাআল্লাহ।

Masud

২ মাস আগে

রাজনৈতিক কমিডিয়ান,

Harun-Al-Rashid

২ মাস আগে

Uphold your spirit while negotiating with the dishonest and corrupted politicians.

Parvez Tahery

২ মাস আগে

These people were good, talented. But the problem is they cannot stay away from the greed of power. Too much superiority complex and cannot talk poilitically. They had the chance, I think still has the chance of learning politics first, know the people, respect other's opinion, know how to talk to seniors regardless of political partiality and then come into politics offcially. These people should lead the future of bangladesh politics, but they have no patients. They don't try to know when and how to start. Lack of patients can kill someone's future.

[email protected]

২ মাস আগে

আপনি আপনার নিজস্ব স্টাইল বজায় রাখুন। অন্যের কথায় নিজেকে বদলালে, যে মানুষগুলো আপনার সহজ সরল এবং সরাসরি সত্যকে তুলে ধরার জন্য পছন্দ করে তাঁরা আর আপনাকে পছন্দ করবে না। এই দুনিয়ায় বহু ভদ্র মুখোশ পরা ভাল মানুষ আছে, আপনি যদি তাদের একজন হবার চেষ্টা করেন তাহলে আপনি আর আলাদা থাকবেন না। দুনিয়ার তাবৎ বিপ্লবী এবং পরিবর্তন আনা মানুষ গুলো একটু পাগলা কিসিমের হয়। বিপ্লবে আবেগ আর পাগলামির দরকার হয়, যুক্তি দিয়ে বিপ্লব হয় না।

মন্তব্য করুন