প্রকাশ হয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও নেয়ামত হোসেনের কন্ঠে দ্বৈত গান ‘মন বাড়ি’। রফিকুল ইসলামের কথায় গানটির সুর ও সংগীত করেছেন নেয়ামত হোসেন। চমৎকার লোকেশনে চিত্রায়িত গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। গানটিতে মডেল হয়েছেন, নেয়ামত হোসেন ও সিনথিয়া খান। গানটি প্রকাশিত হয়েছে ‘বি আর মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে ন্যান্সি বলেন, অসাধারণ মিষ্টি কথা ও সুরের একটি গান, আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। নেয়ামত হোসেন বলেন, চেষ্টা করেছি একটি সুন্দর গান করার। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
ন্যান্সি-নেয়ামতের ‘মন বাড়ি’
স্টাফ রিপোর্টার
বিনোদন
২ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ২ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
