ঈদ প্যাকেজ বিতরণ নিয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যা

ঈদ প্যাকেজ বিতরণ নিয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যা

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। পবিত্র রমজানে ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষ্যে খাবারের প্যাকেট বিতরণের এক অনুষ্ঠানে মঙ্গলবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এর জবাব দিয়েছে বাংলাদেশে চীনা দূতাবাস।


মঙ্গলবার রাত ১১ টা ৫ মিনিটে দেয়া বিবৃতিতে তারা বলেছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে একটি দাতব্য অনুষ্ঠানের বিষয়ে কিছু সোশ্যাল মিডিয়ার প্রচারিত বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা পুনরায় জোর দিয়ে বলতে চাই যে, বাংলাদেশ প্রতি বন্ধুত্বপূর্ণ নীতিতে অটল আছে চীন। আমরা নির্বাচিত সরকারের মসৃণ প্রশাসনকে সমর্থন করি। আমাদের দু’দেশের জনগণের অধিক সুবিধা অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুপ্রতীমভাবে একসঙ্গে অব্যাহত কাজ করে যাবো।

মোহাম্মদ বেলায়েত হোসেন

২ মাস আগে

বাংলাদেশের জনগণের জন্য চীন সরকারের ইফতারের আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং এই আয়োজন দু'দেশের বন্ধুত্বকে আরো জোরদার হবে এটা আমার বিশ্বাস।

মোঃ বেলায়েত হোসেন

২ মাস আগে

চীন সরকার বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ইফতারের আয়োজন করেছেন এটা নিঃসন্দেহে একটা ভালো দিক এবং বন্ধুসুলভ আচরণ বলে আমি মনে করি, এতে করে দু'দেশের সম্পর্ক আরো সুন্দর হবে বলে আশা রাখি।

মন্তব্য করুন