আগুন সন্ত্রাস করা হলে কেউ নিরাপদে থাকবেন না: বরকতউল্লাহ বুলু

ফন্ট সাইজ:

নোয়াখালীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। তিনি বলেছেন, আর যদি আগুন সন্ত্রাস করা হয়, তাহলে কেউ নিরাপদে থাকবেন না। যারা মানুষের জীবন ও সম্পদের ওপর হামলা চালাবে, তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। ‎মঙ্গলবার বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী গণমিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎বরকতউল্লাহ বুলু বলেন, ৩০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে দেশ-বিদেশে আরাম-আয়েশে বিলাসী জীবন বিভিন্ন স্থানে অবস্থান করে টাকা পাঠিয়ে একটি মহল অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ‎তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর নোয়াখালীতে কারও শিল্পপ্রতিষ্ঠান কিংবা বাসাবাড়িতে হামলা চালানো হয়নি। অথচ একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নোয়াখালী-৩ আসনের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের সম্পদ ও ভূমি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, মানুষের জীবন ও সম্পদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমজনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, ১৭ই জুলাই আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও সবাই আপসের পথে গেলেও তারেক জিয়া একদফা দাবিতে অটল ছিলেন। তিনি পর্বতের মতো দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আরও বলেন, জুলাই আন্দোলনে নোয়াখালীতে ১১ জন শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এ সময় জুলাই আন্দোলনের আরেক নেত্রী শামীমা বরকত লাকির সাহসী ভূমিকার কথাও তুলে ধরা হয়। আন্দোলনের সময় পুলিশের হাতে আটক তার বড় ছেলে সানিয়াতকে সাহস জোগাতে তার পাশে দাঁড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বিএনপি’র আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুবদল নেতা রুস্তম আলী ও জেলা বিএনপি নেতা মান্না। পৌর বিএনপি’র আহ্বায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।