খুলনায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেজান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, মাদকদ্রব্য ও হত্যাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ টুটপাড়া এলাকার সেজান, সত্তার ও নয়ন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালায় খুলনা সদর থানা পুলিশ। এ সময় সেজান, সত্তার ও নয়নকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চারটি শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।