ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তিনি মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সংঘাত নিয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন।
ম্যাক্রন জানিয়েছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মাঝে হরমুজ প্রণালি সচল রাখার জন্য ফ্রান্স কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। তবে যুদ্ধ শেষের পর সেখানে নৌ‑চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চলছে যাতে যুদ্ধ পরবর্তী সময়ে সেই স্বাধীনতা নিশ্চিত করা যায়।
প্রেসিডেন্ট বলেন, “ফ্রান্স কোনো পক্ষের সঙ্গে যোগ না দিয়ে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল হোক তা চায়। সে লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাই সর্বাধিক অগ্রাধিকার পাবে।”
তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত হলে আন্তর্জাতিক সহযোগিতায় একটি রক্ষণাত্মক নৌ-সুরক্ষা ব্যবস্থায় ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত। যা বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। সামরিক উত্তেজনা কমাতেও সহায়তা করবে।
হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রন
আব্দুল মোমিত (রোমেল), প্যারিস, ফ্রান্স থেকে
অনলাইন
২ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ১০ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
