না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

ফন্ট সাইজ:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, রেডিও ভূমির স্টেশন প্রধান, চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই তিনি রেডিওর শিল্পী হিসেবে ছিলেন খ্যাতিমান। মঞ্চ ও টিভিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তিনি স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন। আজ সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে চ্যানেল আই’র তরফে জানানো হয়েছে।

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি। শামস সুমন অভিনীত চলচ্চিত্রগুলো হলো ‘মন জানে না মনের ঠিকানা’, (২০১৬) ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন।

মোঃ সুলতান মাহমুদ তালুকদার

২ মাস আগে

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শামস সুমন অত্যন্ত ভালো অভিনেতা ছিলেন। মঞ্চনাটকে তার অভিনয় সবাইকে মুগ্ধ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমানের ছাত্র ছিলেন আমার পাশের ব্লক ই থাকতো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

মন্তব্য করুন