রোজার ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে ছিল মন্ত্রিসভার বৈঠক। এর আগে প্রধানমন্ত্রীর কয়েকটি সাক্ষাৎ অনুষ্ঠান রয়েছে।
প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে তার দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ঢাকাকে দূষণমুক্ত করতে কী করণীয় জানতে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এসময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ফার্মাস কার্ড সংক্রান্ত কমিটির সদস্যদের নিয়েও বৈঠক করেন বলে জানান রুমন।
ঈদের ছুটিতেও অফিস করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
