ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রত্যাশিত ফল না পাওয়ায় হোয়াইট হাউস হতাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ বারবারা স্লাভিন।
আল জাজিরাকে তিনি বলেছেন, ইরান যুদ্ধের পরিণতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। স্লাভিন বলেন, ‘স্পষ্টতই, যুদ্ধটি ডনাল্ড ট্রাম্প যেভাবে চেয়েছিলেন, সেভাবে এগোয়নি।’
তিনি আরও বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এ ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করেছে। দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
স্লাভিনের মতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ট্রাম্পকে আরও সামরিক পদক্ষেপ নেয়ার জন্য উৎসাহিত করছেন। তবে ট্রাম্প বুঝতে পারছেন, ইসরাইলের আগে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া শেষ করা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প সতর্ক অবস্থান নিয়েছেন, যা তার স্বভাবের সঙ্গে খুব একটা মেলে না।
তিনি আরও কিছুদিন অপেক্ষা করতে আগ্রহী বলে মনে হচ্ছে। কিন্তু এ অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে না।’
স্লাভিন বলেন, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই অনির্দিষ্টকাল চলতে পারে না। বিশেষ করে ইরানের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব পড়ছে অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতিতে।
