পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। মঙ্গলবার সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমনপথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ঈদযাত্রায় কোনো হুমকি না থাকলেও অপরাধীদের তৎপরতা বেড়ে যায় বলে পুলিশ সতর্ক রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা তুলে ধরে পুলিশ প্রধান বলেন, আমাদের কাছে কোনো হুমকির তথ্য নেই। যেহেতু ঈদযাত্রা ঘিরে ছিনতাইকারীসহ অপরাধীদের তৎপরতা বেড়ে যায়, এ জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তারপরেও বার্তা দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নাই। শুধু ট্রাফিক পুলিশ নয়, সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। এবার ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসার, ফোর্স মাঠে থাকবে।
তিনি বলেন, প্রতিবছর ঈদযাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না। এজন্য আমরা এই বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেয়া, রোডে যেন কোনো যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কো-অর্ডিনেশন মিটিং করা হয়েছে। তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কীভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় তা নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। তিনি আরও বলেন, বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকে। সারাবছর এগুলো নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যেন কোনো যানজট না হয় সে বিষয়ে কাজ করছি। আমরা রিকোয়েস্ট করেছি যে, আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার, হেলপার- ওনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইন মেনে চলেন না। সড়কের মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলোর যানজট লাগছে।
টিকিটের মূল্য বেশি নেয়ার পরও অভিযোগ না করার বিষয়ে আইজিপি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানা একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানাও আমাদের দায়িত্ব।
ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
