সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হামলা

সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভবনটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে তিনজন প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।

রিয়াদের ব্যবসায়িক এলাকায় অবস্থিত ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর রয়েছে।
তিনজন প্রত্যক্ষদর্শী পৃথকভাবে জানিয়েছেন, ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কী ধরনের বস্তু ভবনটিতে আঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার উৎস বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই ভবনে দ্বিতীয়বার হামলার ঘটনা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।