ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানও নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত সোমবার প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এসব প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসি’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ বিশ্ববিদ্যালয়ে ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
