পশ্চিমবঙ্গে বন্ধ হতে যাচ্ছে গরুর মাংস খাওয়া!

পশ্চিমবঙ্গে বন্ধ হতে যাচ্ছে গরুর মাংস খাওয়া!

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া বন্ধ হতে যাচ্ছে! সোমবার (২৩ নভেম্বর) সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দেয়া বক্তব্য থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যেভাবেই ব্যাখ্যা করুন না কেন!’ তিনি জানিয়েছেন, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটল অ্যাক্ট) মেনেই কাজ করা হবে।
সরকারি ‘স্লটারহাউস’গুলির কী হবে- এই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেছেন, ‘স্লটারহাউস এবং গোমাতার ওপর হাত দেয়া এক নয়। অনুমতি থাকলে স্লটার হাউসে করতে পারবেন!’ তবে জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র ছাড়া তা করা যাবে না।

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার আইনি ব্যবস্থায় গরু জবাই অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গে গরুর মাংস পাওয়াই কঠিন হয়ে পড়েছে। তবে কোথাও কোথাও লুকিয়ে গরু জবাই হচ্ছে। সেই খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসব চলবে না। এ নিয়ে কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, এসব করতে দেব না। লুকিয়ে করছে। ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব।

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার গত ১৩ মে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে পশুহত্যা সংক্রান্ত আইন কার্যকর করেছে। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। যেসব গবাদি পশুর ১৪ বছর বয়স হয়নি, সেগুলি কোনও অবস্থাতেই জবাই করা যাবে না ।
মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন বলেও নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে এক লক্ষ রুপি করে বছরে দেয়া হবে। গরুর লালনপালন, চিকিৎসার জন্য সেই টাকা দেয়া হবে।