পর্তুগালস্থ বাংলাদেশ দুতাবাসের সরব উপস্থিতি ছিল বহজাতিক কুটনৈতিক মিশনগুলোর অংশগ্রহণে আয়োজিত চ্যারিটি ফেয়ার ‘বাজার ডিপ্লোমাটিকো-২০২৬’-এ। পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো লিসবন কংগ্রেস সেন্টারে দুদিনব্যাপী ‘বাজার ডিপ্লোমাটিকো-২০২৬’ উদ্বোধন করেন শুক্রবার। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন দেশের ষ্টলগুলো ঘুরে দেখেন। বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনগুলো তাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি, বৈচিত্র্যময় পন্য, মজাদারসব খাবার নিয়ে এই মেলায় নিজেদের স্বকীয়তা জানান দেয়। এখানে প্রতিটি দেশের স্টল যেন নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের একেকটি জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাড়ায়। দর্শনার্থীরা এক স্থানে ঘুরে দেখার সুযোগ পায় বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক উপস্থাপনা। প্রতিটি দেশের স্টলই হয়ে ওঠে নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক একটি জীবন্ত প্রতিচ্ছবি।
বাংলাদেশও পিছিয়ে ছিলো না এই উৎসবে। নিজ দেশের ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সাজানো হয় ষ্টলটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি ও দেশীয় জীবনধারার নানা পরিচিত উপাদানের পাশাপাশি বাঙালির রসনাবিলাসের পরিচয় তুলে ধরতে রাখা হয় বিভিন্ন মুখরোচক খাবারের মাধ্যমে। এসব আয়োজনের মধ্য দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়, ঐতিহ্য ও আতিথেয়তার সংস্কৃতি নতুনভাবে উপস্থাপিত হয়।
বাংলাদেশের রাস্ট্রদুত লেফটেন্যান্ট জেনারেল ড. কামরুল হাসান পর্তুগালের প্রেসিডেন্টের হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের একটি প্যাকেট তুলে দেন। দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশের স্টলের দেশিয় খাবার ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে ছিল যথেস্ট আগ্রহ। বিশেষ করে বাঙালির খাদ্য সংস্কৃতি, নিজস্ব স্বাদ ও ঐতিহ্যের পরিচয় জানতে অনেকেই ছিলেন উৎসাহী। ভিন দেশের মানুষের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি এ আয়োজন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে এবং বিভিন্ন দেশের মানুষের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, বোঝাপড়া ও পরিচয় বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
বলা বাহুল্য এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন প্রবাসীরা। নতুন প্রজন্মের বিদেশি নাগরিকদের কাছে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উৎসব অত্যন্ত ফলপ্রসু। বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’ শুধু দেশ-দেশান্তরের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মেলবন্ধনই নয় বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশের ঐতিহ্য, স্বকীয়তা, আতিথেয়তা ও সাংস্কৃতিক সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি শুভ প্রয়াসও বটে ।
পর্তুগালের বাজার ডিপ্লোমেটিকো উৎসবে বাঙালিয়ানায় মুগ্ধ অতিথিরা
আবুল হোসেন আসাদ, পর্তুগাল (লিসবন) থেকে
প্রবাস
১৩ মিনিট আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৭ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
