আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্যে ক্ষমা পেলেন আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মন্তব্যের ঘটনায় আদালত তাকে তলব করেন। এর আগে তলবের জবাব দিতে ট্রাইব্যুনালে সোমবার সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’, এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে হাজির হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে দেওয়া তার এমন বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে বিবেচনায় নিয়ে তাকে তলব করা হয়।
