রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

ফন্ট সাইজ:

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এ বিদ্যুৎ যুক্ত হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। এ পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে এটি কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামানো হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট বিদ্যুৎ সরবরাহ চলে।