সৈয়দ রিয়াজুর রশীদের নতুন গল্পগ্রন্থ ‘সব চরিত্র অলীক বাস্তব মানবীয়’

সৈয়দ রিয়াজুর রশীদের নতুন গল্পগ্রন্থ ‘সব চরিত্র অলীক বাস্তব মানবীয়’

ফন্ট সাইজ:

আশির দশকের ছোটকাগজ আন্দোলনের অন্যতম শক্তিমান কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদের নতুন গল্প সংকলন ‘সব চরিত্র অলীক বাস্তব মানবীয়’ প্রকাশিত হয়েছে। পানকৌড়ি প্রকাশন থেকে প্রকাশিত ১৫১ পৃষ্ঠার এই গ্রন্থটি সমকালীন বাংলা ছোট গল্পের এক নতুন ও নিরীক্ষাধর্মী মানচিত্র তুলে ধরেছে। প্রথাগত গল্প বলার ছাঁচ ভেঙে রচিত এই বইয়ের গল্পগুলোর ক্যানভাস সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত। গ্রন্থটির প্রতিটি গল্পে এ জনপদের মানুষ, সংস্কৃতি, ইতিহাস, নৃতত্ত্ব এবং মিথ-পুরাণ ও লোকায়ত জীবনের গভীর অনুষঙ্গ প্রতিফলিত হয়েছে। লেখক অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সমকালীন সমাজ, অর্থনীতি ও রাজনীতির জটিল বাস্তবতাকে মানুষের ব্যক্তিগত মনস্তত্ত্ব ও অস্তিত্বের সংকটের সঙ্গে একসূত্রে গেঁথেছেন। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা রাখা হলেও পাঠকদের জন্য ৩৫ শতাংশ বিশেষ ছাড়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। বইটি পাওয়া যাচ্ছে কাঁটাবনের পানকৌড়ি প্রকাশনের বিক্রয়কেন্দ্রে (২৩৪/ডি এলিফ্যান্ট রোড, খায়রুন্নেসা ম্যানশন, ৩য় তলা, ঢাকা)। এ ছাড়াও বইটি দেশের প্রধান বইয়ের দোকান বাতিঘর, প্রথমা এবং অনলাইন প্ল্যাটফরম রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।