রাজধানীর মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী ও কথিত হেরোইন সম্রাট ‘চাপা আরিফের’ চার সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।
গত শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি-২। এ সময় তাদের কাছ থেকে ১টি .৩২ ক্যালিবারের বিদেশি রিভলভার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মুবীন রহমান তাপস বলেন, পাবনা হাউজগলি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রানা ও নাইমের বিরুদ্ধ দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এসআরবি কর্মকর্তা জানান, তাদের কাছ থাকা অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মোহাম্মদপুরে ‘চাপা আরিফের’ ৪ সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩২ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
