ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। ঈদের দ্বিতীয়দিন এই আড্ডায় অংশ নেবেন বরেণ্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে অংশ নেবেন তিনি। প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
ঈদ আড্ডায় ববিতা
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
