ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ শিমুল শর্মা। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শিমুল। ঈদেই আসছে তার পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’। এতে শরাফ আহমেদ জীবন, ইশতিয়াক আহমেদ রুমেল, ফারিণ খানের সঙ্গে অভিনয় করেছেন শিমুল শর্মা নিজেও। ঈদে জি সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
পরিচালনায় শিমুল শর্মা
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
