ঈদে কুমিল্লায় চালু হচ্ছে ‘কে স্ক্রিন’

ঈদে কুমিল্লায় চালু হচ্ছে ‘কে স্ক্রিন’

ফন্ট সাইজ:

ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার গোমতী টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স ‘কে স্ক্রিন’। গোমতী টাওয়ারের সপ্তমতলায় বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই সিনেপ্লেক্স। দর্শকদের জন্য থাকছে কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা। ‘কে স্ক্রিন’-এর পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার দর্শকদের জন্য এটি ঈদ উপহার। ‘কে স্ক্রিন; উন্নত স্ক্রিন, সাউন্ড সিস্টেম ও নান্দনিক পরিবেশ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন